মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহীতে বিদেশী পিস্তল বিপুল পরিমান মাদকসহ ৩জন গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন গুলি ও বিপুল পরিমান গাঁজাসহ- দুইজন অস্ত্র ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় নগরীর বেলপুকুর থানাধীন জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড তাজা গুলি-সহ মোঃ আকাইদ হোসেন দিপু (১৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিপু রাজশাহীর চারঘাট থানাধিন বিজইর গ্রামের মোঃ ফরমান আলীর ছেলে।জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার কাছ থেকে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র পিস্তল, ম্যাগজিন ও গুলি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।অপর এক অভিযানে, ৩৫৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রাজশাহীর চারঘাটে ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় রাজশাহীর চারঘাট থানাধীন রাওথা (দাড়িপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারববারিরা হলো: চারঘাট থানার রাওথা (দাড়িপাড়া) গ্রামের মৃত: কাশেম আলীর ছেলে মোঃ আকবর আলী ভুট্টু (৫০) ও একই গ্রামের মোঃ আতাহার আলীর ছেলে মোঃ শাহাবুল (৩৫)। এছাড়াও, রাজশাহীর বাঘায় ৫কেজি গাঁজাসহ মোঃ মাহতাব আলী (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (২০ জানুয়ারি) ভোর রাতে বাঘা থানাধীন আড়ানী বাজার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ মাহতাব আলী রাজশাহীর চারঘাট থানার বড়বড়িয়া গ্রামের আরিফ মন্ডলের ছেলে। এ ব্যপারে গ্রেফতারকৃত একজন অস্ত্র ও দুইজন মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com