শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাইমদসহ মাদক কারবারী গ্রেফতার ২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী জেলার চারঘাট হতে ৬০০ লিটার চোলাইমদসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রামের মোঃ আবু সামা ওরফে টুনুর ছেলে মোঃ কুনাল (৪৫) ও একই গ্রামের মোঃ এমদাদুলের ছেলে মোঃ শাহীন আলী (২৪)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন (দোকানদার মুংলী বাজার) এর আমের বাগানের মধ্যে কতিপয় মাদক কারবারী চোলাইমদ বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালিয়ে ৬০০(ছয়শত) লিটার চোলাইমদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সৌপর্দ করার জন্য অফিসার ইনচার্জ, চারঘাট থানা, রাজশাহী এর নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com