বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

রাজশাহীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি মান্নান গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ আব্দুল মান্নান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আরএমপি মেট্রোপলিটন নৌ পুলিশের একটি দল।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হারুপুর এলাকার বস্তাবাঁধ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।   এ সময় তার কাছ থেকে ৮০০ পিস  ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি আব্দুল মান্নান মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে।
বুধবার সকাল ১১ টায় নৌ পুর্লিশ ফাঁড়িতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি নৌ পুলিশ সুপার রুহল কবির খান। তিনি বলেন মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হারুপুর এলাকার বস্তাবাঁধ ঘাট এলাকা থেকে  ৮০০ পিস  ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কা্রবারি আব্দুল মান্নােকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে আদালাতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো এমফিটামিন জাতীয় এবং তীব্র ব্যাথা নাশক ও স্নায়ুতন্ত্র অকার্যকারী হিসেবে ব্যবহৃত হয়। মাদক সেবিরা এই জাতীয় ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেনীর মাদকদ্রব্য হিসেবে সরকার ৮ জুলাই মাদক হিসেবে গেজেট প্রকাশ করেন। এটি সেবন করলে ব্যাথার পাশাপাশি ঘুম ও নেশার চাহিদা মেটায়। জানা গেছে, এই নেশাজাতীয় ট্যাবলেটগুলো ইয়াবার বিকল্প হিসেবে মাদক সেবীরা ব্যবহার করে আসছে। এর একেকটি ট্যাবলেটের দাম বাংলাদেশে ২০০ হতে ২৫০ টাকায় বিক্রি হয়। ভারতীয় সীমান্ত থেকে দিনমজুর, জেলেসহ নানা শ্রেণী পেশার মানুষের হাত বদল হয়ে কৌশলে এসব নেশা জাতীয় মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে। এসব নেশা জাতীয় ট্যাবলেট সহ অন্যান্য মাদকদ্রব্য আটকে কঠোর ভাবে অবস্থানে রয়েছে নৌ-পুলিশ।
সংবাদ সম্মেলনে আরএমপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহরিয়ার রেজাসহ অন্যান পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com