বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীর বেলপুকুরে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইব্রাহিম আলী (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।সোমবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় মহানগরীর বেলপুকুর থানাধীন জয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারী মোঃ ইব্রাহিম আলী রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন চরসাতবাড়িয়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে।মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে র‍্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর চারঘাট থানাধীন সীমান্তবর্তী এলাকা হতে কতিপয় ব্যক্তি ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে মাদকদ্রব্যসহ মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাজারের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টায় বেলপুকুর ইউনিয়নের জয়পুর গ্রামে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইব্রাহিম আলী গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com