বুধবার, ০১ Jul ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল, ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক দুই অভিযানে অ্যালকোহল, ইয়াবা ট্যাবলেট ও হেরোইন-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২০২ বোতল অ্যালকোহল, ২০১ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সেই সাথে জব্দ করা হয়েছে মাদক বিক্রয়ের অর্থ ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মহানগরীর এয়ারপোর্ট থানার মহানন্দখালী মধ্যপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে মোঃ তাহেরুল ইসলাম টিটন (৫৫) ও বোয়ালিয়া মডেল থানার বখতিয়ারবাদ মালদা কলোনীর মোঃ বাবলু শেখের ছেলে মোঃ বাবু (৩২)।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, শুক্রবার (১৫এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর উপকন্ঠ এয়ারপোর্ট থানার মহানন্দখালী এলাকায় একটি হোমিও ঔষধের দোকানে এক ব্যক্তি অ্যালকোহল বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হোমিও ঔষধ দোকানী তাহেরুলকে ২০২ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে একই দিন দিবাগত রাত ১২টায় রাজপাড়া থানার তেরখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ২০১ পিস মরননেশা ইয়াবা ট্যাবলেট ও ৫১ গ্রাম হেরোইনসহ মোঃ বাবু নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই মোঃ মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর এয়ারপোর্ট থানায় ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com