শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও সবজির ভেতরে হেরোইন-সহ দুই মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শাহ আলম (৪৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার (৫ রবিবার) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর পবা থানাধীন ২নং ওয়ার্ডের অর্ন্তগত বজরাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মোঃ শাহ আলম, পবা থানার বজরাপুর গ্রামের মৃত শুকচাঁনের ছেলে। তবে একই এলাকার মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ শাহ আলম(৪৫) পালিয়ে যায়। অপর এক অভিযানে, একই দিন সন্ধা সাড়ে ৬টায় রাজশাহীর দুর্গাপুরে সবজির ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারীকে ৪০০গ্রাম হেরেইন-সহ গ্রেফতার করে র‌্যাব-৫। গ্রেফতার মোঃ জাহিদুল ইসলাম, সে রাজশাহীর পুঠিয়া থানার কানরা (দুদুর মোড় আশ্রয়ন প্রকল্প) গ্রামের মোঃ হায়াত আলীর ছেলে। মঙ্গলাবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায় গ্রেফতারকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে পবা ও দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com