মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার: মাইক্রোবাস জব্দ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর তানোরে ১০ কেজি ৯৬০ গ্রাম গাঁজাসহ ৬জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। সোমবার বিকেল সোয়া ৪টায় তানোর থানাধীন গোল্লাপাড়া বাজারের ব্রীজের উপর চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাগচর গ্রামের মোঃ মজিবুর রহমান (৩৮), ছেলে মোঃ আঃ লতিফ, একই থানার কালীনগর গ্রামের মৃত ইমরান আলীর ছেলে মোঃ বাবু (২৪), মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম অরফে বেনজু (৩৫), হবিগঞ্জ জেলার সদর থানার মৃত মধু মিয়ার ছেলে আহাম্মদ মিয়া (২৫), একই জেলার শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মনডোরা থানার মৃত লনি সরকারের ছেলে শ্রী উত্তম সরকার (২৫),
মঙ্গলবার (২৪ মে) এ তথ্য নিশ্চিত করেছেন. জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইফতেখায়ের আলম।
তিনি জানান, সোমবার বিকেল সোয়া ৪টায় গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানা পুলিশ জানতে পারে , রাজশাহীগামী একটি সাদা মাইক্রোবাসে (রেজিঃ নং-সিলেট চ-১১-০৩৫৯) মাদকের একটি বড় চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে তানোর থানাধীন গোল্লাপাড়া বাজার সংলগ্ন ব্রীজের উপর চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস থামানো হয়।
এ সময় মাইক্রোবাসের ভেতর তল্লাশি করে ১০ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ৬টি মোবাইল ফোন, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮৩৩০ টাকাসহ ৬জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com