মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল সহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল সহ মনিরুল ইসলাম অরফে মনি (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাত সোয়া ১০টায় তাকে গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহীর মহানগরীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মনিরুল ইসলাম ওরফে মনি উপজেলার গোদাগাড়ী থানার মহিশালবাড়ি গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে। শনিবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শুক্রবার (১০ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর
গোদাগাড়ী থানার মানিকচর সীমান্তবর্তী এলাকা দিয়ে এক ব্যক্তি ফেনসিডিলের একটি চালান পদ্মানদী পেরিয়ে রেলবাজার ঘাটের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিলসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে গোদাগাড়ি থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com