মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহীতে বিপুল পরিমান মাদক উদ্ধার, নারী মাদক কারবারি-সহ গ্রেফতার-৪

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী:

রাজশাহী মহানগরীতে পৃথক দুই অভিযানে নারী-সহ চরজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ও দাসপুকুর লক্ষীপুর ডিংগাডোবা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার বিকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মহানগরী রাজপাড়া থানার লক্ষীপুর আইডিবাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১৫ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম হেরোইন-সহ মোছাঃ জলি (৩৬) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জলি ওই এলাকার মোঃ রফিকুল ইসলামের স্ত্রী।
একই রাতে অপর এক অভিযানে একই থানার দাসপুকুর লক্ষীপুর ডিংগাডোবা এলাকা থেকে ৩জন মাদক কারকারিকে গ্রেফতার করে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৪কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ এক লক্ষ একত্রিশ হাজার তিনশত বিশ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডিবাগানপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে , মোঃ শফিকুল ইসলাম রিপন (৩০), ডিঙ্গাডোবা দাসপুকুর এলাকার মোঃ সাজ্জাদ আলীর ছেলে মোঃ তপু (২৩) ও একই এলাকার মৃত সুমনের ছেলে মোঃ সাকিব অরফে অন্তর(২০)।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা হেরোইন ও গাঁজা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com