সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহীতে বিপুল পরিমান হেরোইন ও ইয়াবা-সহ ২জন গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে পৃথক দুই অভিযানে ৩০০ গ্রাম হেরোইন ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারী) দিনগত রাত সাড়ে ৮টায় রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর এলাকা থেকে মাদক কারবারী ইসমাইল ও চারঘাট থানার নাওডারা মুক্তারপুর এলাকা থেকে মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ ইসমাইল (২৫), সে গোদাগাড়ী থানার রেলগেট (লাইনপাড়া) এলাকার মোঃ তাইজউদ্দিনের ছেলে। তার কাছ থেকে ৩০০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আপর মাদক কারবারী হলো: মোঃ মঞ্জুরুল ইসলাম (২৫), সে চারঘাট থানার নাওডারা মুক্তারপুর এলাকার মোঃ মকবুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (১ মার্চ) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট নিজের বলে স্বিকার করে। এছাড়াও তারা নিজ নিজ এলাকার চিহিৃত মাদক কারবারী বলে জানা যায়।
এ ব্যাপরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী ও চারঘাট থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com