বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে সাহাবুল নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) বিকেল ৫টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন হেতমখাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহীর মোহনপুর ভাতুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকেলে বৃষ্টি শুরু হলে সাহাবুল গোসল করতে হেতেমখাঁ এলাকার রাতের মায়া হোষ্টেলের ছাদে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত তিনি গুরুতর আহত হন।
পরে তাকে তার সহপাঠি ও স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের লোকজনকে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com