শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীতে ভেজাল সেমাই তৈরির কারখানায় অভিযান; গ্রেফতার ৯

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানাধীন বান্দা পুকুর টিকরীপাড়া এলাকায় ভেজাল সেমাই তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ভেজাল সেমাই তৈরির বিভিন্ন উপাদান-সহ সরঞ্জামাদি উদ্ধার হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সোয়া ১১টায় পবা থানাধীন বান্দা পুকুর টিকরীপাড়া এলাকার একটি বাড়ি তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো- রাজশাহী মহানগরীর পবা থানার শ্রীপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মোঃ সোহাগ রহমান (৩৫), একই এলাকার মৃত নুর মোহাম্মাদের ছেলে মোঃ সাইদুর রহমান (৪০), মৃত হযরত আলীর ছেলে মোঃ সাজ্জাদ (৩৫), মোঃ নওশাদ আলীর ছেলে মোঃ নাসির (২৫), মোঃ আঃ রহিমের ছেলে মোঃ সুমন ইসলাম (৩২), মোঃ চান মিয়ার ছেলে মোঃ সম্্রাট (২৫), মোঃ ইব্রাহিম মন্ডলের ছেলে মোঃ দুলাল (৫০), মোঃ কাজেমুদ্দিন সরকারের ছেলে মোঃ নাইম ইসলাম (২৪) ও মোঃ ওয়াসিম (৪৮)। অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আল মামুনের সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান ও তার দল। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পবা থানাধীন বান্দা পুকুর টিকরীপাড়া এলাকার একটি বাড়িতে অবৈধভাবে ভেজাল সেমাই তৈরি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ১১টায় সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির সময় আসামিদের আটক করে। এসময় সেখান থেকে বিপুল পরিমান ভেজাল সেমাই ও সেমাই তৈরির বিভিন্ন উপাদান-সহ সরঞ্জামাদি উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি কারখানার মালিক সোহাগ রহমান অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির বিষয়টি স্বীকার করে। এ ছাড়াও তিনি সেমাই তৈরি সংক্রান্তে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com