সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীতে মহানগরীতে আ.লীগ নেতার হোটেলে নষ্টামি আটক ২২ শিক্ষার্থী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে এক আওয়ামী-লীগ নেতার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত নগরীর বোয়ালিয়া থানার গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্রান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সকলেই হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ছিলো। হোটেলটির মালিক আবুল বাশার সুজন। তিনি তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সমন্বয়ক। পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের উপস্থিতিতে ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২জন তরুণ-তরুণী আটক করা হয়। আটককৃতরা সকলেই শিক্ষার্থী।
বোয়ালিয়া মডেল থানার অফিসার (ওসি) হুমায়ুন কবীর বলেন, আটককৃত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের পরিবারকে ডাকা হয়েছে। মালিককেও ডাকা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com