সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়র পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপর হামলা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে দমন করতে হবে: ফারজানা শারমিন পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২

রাজশাহীতে মহানগরীর টিকা পাড়া গোরস্থান রোড চলাচলের অযোগ্য হয়ে পড়েছে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা :
রাজশাহী মহানগরীর টিকাপাড়া গোরস্থান সংলগ্ন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অসংখ্য খানা-খন্দে ও পানি জমে থাকায় পায়ে হেঁটে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যানবাহন চলতে গিয়ে প্রায়ই ক্ষতির সম্মুখীন ও দুর্ঘটনায় পতিত হচ্ছে। গত বেশ কয়েক বছর রাস্তার বেহাল অবস্থা। মূলত পাঁচটি ওয়ার্ডের হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এ সড়ক সংলগ্ন বিশাল গোরস্থান, ঈদগা, একাধিক মসজিদ এবং স্কুল অবস্থিত। কয়েকজন সিনিয়র সাংবাদিক, একাধিক ওয়ার্ড কাউন্সিলর, ১০ জন চিকিৎসক, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীসহ নানা পেশার হাজারো মানুষের বসবাস এই এলাকায়। এরপরও সড়কের ভাঙ্গা ও গর্তের যায়গা বছরের পর বছর সংস্কার না করায় জনভোগান্তি চরমে উঠেছে। অথচ নগরীর অলিগলি এবং কম গুরুত্বপূর্ণ রাস্তায় সংস্কার কাজ চলছে। এই সড়কে চলাচলকারী মানুষের ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে পরিদর্শন করে দ্রুত মেরামতের দাবি জানিয়েছে ভুক্তভোগি এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com