মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় বাইকার নিহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর নওদাপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় জিল্লুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগমারা থেকে রাজশাহী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিল্লুর রহমান রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। তবে তার বাবার নাম এখনও জানা যায়নি। তিনি মোটরসাইকেল চালিয়ে সকালে বাগমারা থেকে রাজশাহী যাচ্ছিলেন।রাজশাহী শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, জিল্লুর রহমান নামে ওই যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার গামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। তবে তার বাবার নাম এখনও জানা যায়নি।নিহত জিল্লুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com