শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীতে মাদকের টাকা না দেয়ায় স্ত্রীর গায়ে আগুন,৯ দিন পর মৃত্যু

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় কহিনুর বেগম (৩৮) নামের এক গৃহবধূর গায়ে পেট্টোল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামী আমজাদ মন্ডলের বিরুদ্ধে।
পরে স্থানীয়রা কহিনুরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। ঘটনার ৯ দিন পর রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা গেছেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্ত্রীর কাছে মাদকের টাকা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।আমজাদ মন্ডল পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের সামসুল রহমানের ছেলে।
গত ৭ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আর ১৭ সেপ্টেম্বর রোববার ভোর ৬ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন তিনি অবস্থায় মারা যায়।প্রায় ২০ বছর আগে আমজাদ হোসেন দুর্গাপুর উপজেলায় গনকৌড় ইউনিয়নের বড়ইল প্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের মেয়ে কহিনুর বেগমকে বিয়ে করেন। এরপর তাদের পরিবারে দুটি ছেলে-মেয়ে হয়েছে। তবে গত কয়েক বছর থেকে আমজাদ হোসেন কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি মাদকাসক্ত হয়ে যায়। আর এরপর থেকে মাদকের টাকার জন্য সে তার স্ত্রীকে মাঝে মধ্যে মারধর করতো।এ বিষয় নিয়ে একাধিকবার পারিবারিক ভাবে বিচার সালিশ হয়েছে। এরমধ্যে গত ৯ সেপ্টেম্বর রাতে মাদক কেনার জন্য স্ত্রীর কাছে টাকা না পেয়ে বাজার থেকে পেট্টোল কিনে আনে। ওই রাতেই আমজাদ তাদের রান্না ঘরে স্ত্রীর গায়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বড় ভাই সুলতান মন্ডল বলেন, তার বোনের স্বামী কাঠ মিস্ত্রির কাজ করতো। কিন্তু সম্প্রতি সে মাদক খাওয়া শুরু করে। আর মাদকের টাকার না দেয়ায় তার বোনকে আগুনে পুড়িয়ে দেয়া হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার সকালে মারা গেছে।
তিনি বলেন, এ বিষয়ে তার বোনের স্বামীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গত ৯ দিন আগে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। অথচ মারা যাওয়ার পর ভুক্তভোগির পরিবার এ বিষয়টি থানায় জানাচ্ছেন এটা রহস্যজনক। তিনি বলেন, ঘটনাস্থলে তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে লাশের ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com