বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে তীব্র হাড়হিম শীত। গত কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে হিমেল বাতাস। এবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এরই মাঝে মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে পড়লো রাজশাহী। শনিবার (১৩ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৭টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করে রাজশাহী আবহাওয়া অফিস। রাজশাহী আবহাওয়া অধিদফতর বলছে, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। মাঘ মাসের শুরুতে এরকম তাপমাত্রা থাকবে। মাঝের দিকে তাপমাত্রা কমতে থাকবে। রাজশাহী আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান তিনি বলেন, শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন পরই শনিবার তা নেমে আসে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেটি শৈত্যপ্রবাহ হিসেবে ধরে নেয়া হয়। আর তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মৃদ্যু শৈত্যপ্রবাহ হিসেবে করা হয়। সেই হিসেবে রাজশাহী এখন মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে, গত কয়েকদিন থেকে দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। দিনে ও রাতে একইরকম শীত অনুভুত হচ্ছে। এতে বিপাকে পড়ছে ছিন্নমুল ও ভাসমান লোকজন। সাধ্যমত শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শীতার্তরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com