মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহীতে র‌্যাবের অভিযান বিপুল পরিমাণ চোলাইমদ ও ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী জেলার মোহনপুর হতে ৩১৫০ লিটার চোলাইমদসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় মোহনপুর থানাধীন রায়ঘাটি গ্রামের সাওতাল পাড়া হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো- রাজশাহী জেলার মোহনপুর থানাধীন রায়ঘাটি (আদিবাসী পাড়া) গ্রামের মৃত গদাই রায়ের ছেলে শ্রী আলাল চন্দ্র রায় (৩২), একই গ্রামের তিন কুঁড়ি শ্যান্ডালের ছেলে শ্রী রঞ্জিত রায় (৩৩) ও মৃত সমভুর ছেলে সন্তেস রায় (২৬)। অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন রায়ঘাটি গ্রামের সাওতাল পাড়ায় আলাল চন্দ্র রায় এর বসতবাড়ীতে কতিপয় মাদক কারবারী বিপুল পরিমান চোলাইমদসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৬টার সময় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ হতে ৩১৫০ লিটার চোলাইমদ ও নগদ ১৪৮০/-টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ২৪ (গ)/৪১ ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজশাহীর চারঘাট হতে ১৮০০ পিচ ইয়াবাসহ মোঃ হৃদয় ইসলাম (২২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাত ১১টায় চারঘাট থানাধীন মোক্তারপুর আন্ধারীপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোস্তারপুর আন্দারীপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ওরফে ভুট্টুুর ছেলে মোঃ হৃদয় ইসলাম।
অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। শুক্রবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর আন্ধারীপাড়ায় মোঃ হৃদয় ইসলামের বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টার সময় সেখানে পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ হৃদয় ইসলামকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে বসত বাড়ির উত্তর দুয়ারী টিনসেড বিল্ডিং বিশিষ্ট তাহার শয়ন কক্ষের ভিতর খাটের নিচে উত্তর পশ্চিম কোণে মেঝের উপর বিশেষ কায়দায় লুকানো ১৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০(ক) ধারার মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com