বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শুটার রুবেল

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে গত (৫ আগস্ট) গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি মোঃ জহিরুল ইসলাম রুবেলকে (৪১) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. ফয়সল তারেক শিক্ষার্থী আলী রায়হান হত্যাকাÐের ঘটনায় আসামী রুবেলকে জিজ্ঞাসাবাদ করার জন্য এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে নিহত শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে পুলিশের বুলেট প্রæফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় ওই মামলার তদন্ত কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, শুক্রবার গভীর রাতে (১৩ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি থেকে র‌্যাব সদস্যরা রুবেলকে গ্রেপ্তার করে। এরপর শনিবার গভীর রাতে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। পরে রোববার সকালে বোয়ালিয়া থানায় রুবেলকে হস্তান্তর কওে র‌্যাব। এরপর ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বোয়ালিয়া থানার ওসি জানান, রুবেলের নামে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলা রয়েছে। এছাড়া সে আরও দুটি মামলার আসামি। তাকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রুবেল রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যা ব্দুরমামলার অন্যতম আসামি। জহিরুল হক রুবেল, সে রাজশাহী মহানগরীর চÐিপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সর্বশেষ রুবেল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ডান হাত হিসেবে পরিচয় দিতেন।
রাজশাহীতে গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দমনে শীর্ষ সন্ত্রাসী রুবেলই ছিল চালকের আসনে। তার নেত্বত্বেই ছাত্রলীগ ও যুবলীগের অন্তত একডজন নেতাকর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর গুলি ছোঁড়ে। ওই দিন সেখানে দু’জন নিহত হন। এছাড়াও রুবেল আরও একটি হত্যা মামলা ও মাদক মামলার আসামি বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com