মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীতে শেখ হাসিনা-কাদেরসহ ৪৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের চাচা মজির উদ্দিন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী মাছুফা বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেন। তিনি চারঘাট উপজেলার মাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি রায়হানুল হক, চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় ২৫০ থেকে ২৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়ায় ২০ দলীয় রাজনৈতিক জোট আয়োজিত ‘সংবিধান ও গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসামিরা বিদেশি পিস্তল, দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো বড় হাঁসুয়া, রামদা, ধারালো ডেগার, চাইনিজ কুড়াল, হকিস্টিক, ধারালো ফালা, হাতুড়ি, লোহার রড, জিআই পাইপ, লাঠিসোঁটা, হাতবোমা, পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য বিস্ফোরকসহ সজ্জিত হয়ে হামলা করে। এতে ঘটনাস্থলে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের চাচা মজির উদ্দিন নিহত হন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদ ও নিহতের স্ত্রী মাছুফা পৃথক এজাহার দিয়েছেন। মাছুফাকে বাদি করে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com