মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রাজশাহীতে সাংবাদিককে পিটিয়ে গুরুত্বর আহত করলো মাদক সেবিরা রামেকে ভর্তি

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
মাদক সেবনের ভিডিও ফেসবুকে দেয়ার জেরে রাজশাহী মহানগরীতে সাংবাদিক মোঃ মাসুদ আলী পুলকের(৩৭) উপর অতর্কীত হামলা চালিয়েছে মাদক সেবিরা। এ সময় তারা হাসুয়া ও রড দ্বারা তাকে ধে-ধড়ক পেটায়। এতে তার বাঁ হাতের আঙ্গুল ভাংগা সহ পুরো শরীরে ছিলা ফোলা জখম হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিয়ে ভর্তি করেন। সেখানে ওটিতে নিয়ে ভাংগা স্থানে প্লাস্টার শেষে কর্তব্যর চিকিৎসক ৩১ নং ওয়ার্ডে তাকে ভর্তি করেন। বর্তমানে সাংবাদিক মোঃ মাসুদ আলী পুলক রামেকের ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যপারে বৃহস্পতিবার সকালে সাংবাদিক মোঃ মাসুদ আলী পুলক বাদি হয়ে মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭।
মামলার আসামীরা হলেন, মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়া পুকুর এলাকার কুবত আলীর ছেলে মোঃ মোজাম্মেল হক বাবু (৩৮) ও একই এলাকার মারুফ (৩৫)। তবে অপর তিনজন আসামীকে শনাক্ত করতে পারেননি সাংবাদিক মাসুদ আলী।
তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মাতৃজগত পত্রিকার রাজশাহী ব্যুরো ও রাজশাহী থেকে প্রকাশিক সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক মোঃ মাসুদ আলী পুলক জানায়, বুধবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে এশার নামাজ আদায় শেষে মহানগরীর রাজপাড়া থানার বিলশিমলা নিজ এলাকার শিমলা প্রাইমারী স্কুলের পেছনে বন্ধু জাহিদের সাথে বসে গল্প করছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেল যোগে বাবু ও মারুফ সহ ৫জন ব্যক্তি সেখানে অতর্কীত হামলা চালায়। ওই সময় তারা হাসুয়া ও রড দ্বারা সাংবাদিক মাসুদ আলীকে এলোপাথাড়ী ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে। তার বন্ধু জাহিদ বাঁচানোর জন্য এগিয়ে এলে তাকেও তারা বে-ধড়ক পিটিয়ে ছিলা ফোলা জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা মোঃ মাসুদ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে রামেকের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করেন।
তিনি আরও বলেন, দিন কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি মাদক সেবনের ভিডিও পেয়েছিলেন তিনি। পরে ভিডিওটি তিনি জনসচেতনাতার লক্ষ্যে ডাউনলোড করে নিজ ফেসবুকে আপলোড করেন। এরই জের ধরে এ হামলার চালিয়েছে মাদকাশক্তরা বলেও জানান তিনি।
জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, সাংবাদিকের উপর হামলা করে আহতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com