সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি শাহাদাত হোসেন গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ মোঃ শাহাদাত হোসেন (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শনিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় উপজেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ শাহাদাত হোসেন, সে গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে।শনিবার সন্ধায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শনিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রামে মাদক কারবারি মোঃ শাহাদত হোসেন নিজ বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে খুচরা ভাবে বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com