মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ৫৩ লাখ টাকার হেরোইন ও বিদেশী পিস্তল গ্রেফতার ২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে ৫৩ লাখ টাকার হেরোইন-সহ মোঃ নাসির উদ্দিন অরফে শুকুর অরফে বাবু (৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১০টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন বসন্তপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ নাসির উদ্দিন অরফে শুকুর অরফে বাবু , সে গোদাগাড়ী থানার বসন্তপুর গণিগ্রাম (লালপুকুর) এলাকার নওশাদ অরফে কালুর ছেলে। এর আগেরাজশাহীর বাঘায় ১টি বিদেশী পিস্তলসহ ও ১টি ম্যাগজিন-সহ মোঃ ইতিবুর রহমান অরফে রুন্টু (৪২),নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাঘা থানাধীন মীরগঞ্জ মোড় এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ইতিবুর রহমান অরফে রুন্টু (৪২),সে রাজশাহীর চারঘাট থানার শিবপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় এবং রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বাঘা থানাধীন মীরগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন ও বিদেশী পিস্তল সহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। এদিন রাত ১০টায় গোদাগাড়ী থানাধীন বসন্তপুর বাজার মোড়ের কড়ই গাছের নীচে হেরোইন-সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। তবে তার সাথে থাকা অপর ১জন অজ্ঞাত ব্যক্তি রাতের আধারে দৌড়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নিজ নিজ অপকর্মের কথা স্বিকার করে।
এ ব্যপারে গ্রেফতার মাদক-কারবারী ও অস্ত্রধারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ও বাঘা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com