সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহীর ইউসুফপুর ইউনিয়নে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি-সহ ১০ দফা দাবিতে সারাদেশে পদযাত্রা সফল করার লক্ষ্যে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে।
পদযাত্রায় নেতৃত্ব ছিলেন, চারঘাটের কৃতি সন্তান, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের ৫শতাধিক নেতাকর্মীরা। এছাড়াও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী জেলা, বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি, ও সহযোগী সংগঠনের উদ্যোগে , বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার দেশে ফেরা, তত্তাবধায়ক সরকার সহ ১০ দফা দাবি আদায়ের প্রেক্ষিতে আনোয়ার হোসেন উজ্জ্বলের পক্ষে পথযাত্রার কর্মসূচি পালন করা হয়।
পথ যাত্রায় উপস্থিত ছিলেন , সাবেক মেয়র ও সভাপতি মোঃ নজরুল ইসলাম মাস্টার, সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ একাব উদ্দিন মাস্টার, আব্দুর রশিদ সাবেক প্রচার সম্পাদক বাউসা ইউনিয়ন, নবাব আলী, নজরুল ইসলাম মাস্টার, সান্টু মাস্টার, জাহাঙ্গীর হোসেন, আব্দুস সাত্তার, শিমুল হোসেন, পিন্টু আলী, আলাউদ্দিন, রান্ট, বদর আলী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com