মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড় এবং রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা খাতুন (৫০), গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার তাজিমুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৫০) ও বুজরুকপাড়া মহল্লার মিলন আলী (৩৮)। নিহতদের মধ্যে মনিরুল ইসলাম অটোরিকশার চালক ছিলেন। তার অটোরিকশার যাত্রী ছিলেন মিলন আলী।
পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মর্জিনা খাতুন। ওই সময় রাজাবাড়িহাট এলাকায় একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়। এদিকে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড়ে অটোরিকশা নিয়ে মহাসড়কে উঠছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালক মনিরুল ইসলাম ও যাত্রী মিলন আলী ঘটনাস্থলেই মারা যান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে। মর্জিনা খাতুনের মৃত্যুর ঘটনাতেও থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com