রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ীতে পেশাদার মাদক কারবারি র‌্যাবের জালে

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে মোঃ সুজন আলী (২৩) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব-৫। গ্রেফতার মোঃ সুজন আলী উপজেলার গোদাগাড়ী থানাধিন মোল্লাপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে। সোমবার সকালে র‌্যাব-৫,এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার মামলা নং-৫৫, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামী মোঃ সুজন আলী। সে গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সে মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গোদাগাড়ী মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com