শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহীর গোদাগাড়ীতে বালুর ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী বালুর ট্রাকের ধাক্কায় জসিমউদ্দীন ( ৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক বাবরকে (৩২), গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি মোড়ে একটি বালু ভর্তি ট্রাক ধান বহনকারী ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই কৃষকের মৃত্যু হয়।
নিহিত জসীমউদ্দীন, গোদাগাড়ী থানার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।
অপর দিকে গ্রেফতার ট্রাক চালক মোঃ বাবর, তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার আকবর আলীর ছেলে। স্থানীয় ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রলিতে করে ধান নিয়ে বিক্রয়ের গোদাগাড়ী ধানের হাটে আসছিলেন জসিমউদ্দীন। পথে মহিষালবাড়ি মোড়ে মাদক নিরাময় কেন্দ্রের সামনে বালু ভর্তি একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রলি থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় (রাজ মেট্র ট- ১১-০৫৭৪) ঘটনাস্থলেই মারা যান কৃষক জসীমউদ্দীন।
জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, কৃষক নিহতের ঘটনায় ট্রাকের চালক মোঃ বাবর কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com