শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ মেহেদী হাসান নামের (৫৫) এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকালে মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রতারক মেহেদী হাসান নগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, মেহেদী হাসান এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে ২০১২ সালে চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়। সোমবার বিকেলে তিনি পদ্মা আবাসিক এলাকায় ৬ নম্বর রোডে আরডি এইড ফার্মা অফিসে এনএসআই সদস্য পরিচয় দিয়ে ৫লাখ টাকা দাবি করেন। সে অফিস থেকে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলেই মেহেদী হাসানকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে এনএসআইয়ের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com