শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ রবিউল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ১৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ রবিউল ইসলাম। সে রাজশাহীর দূর্গাপুর থানার রৈপাড়া গ্রামের মোঃ ছোরাপের ছেলে । র‌্যাব জানায়, রবিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ২টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, চারঘাট থানার দীঘলকান্দি থেকে বানেশ্বর বাজারের দিকে অটোভ্যানে যাত্রীবেশে এক ব্যক্তি বস্তার মধ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন শিবপুর পশ্চিম পাড়া গ্রামে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে বস্তা ভর্তি ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com