সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিলসহ মোঃ সাইফুল ইসলাম অরফে রকি (২৯) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ১৪০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেসসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম অরফে রকি চারঘাট থানাধিন ইউসূফপুর ফুতকিপাড়ার (মাদক পলি) মৃত আজিত আলীর ছেলে।
বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্যসহ ১টি ব্যাটারী চালিত চার্জার ভ্যানে যাত্রীবেশে ইউসূফপুর হতে হলিদাগাছী হয়ে নন্দনগাছীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে হলিদাগাছী বাজারের সামনে চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে বিকাল সাড়ে ৫টায় বর্নিত ব্যাটারী চালিত চার্জার ভ্যান আসলে থামানোর সংকেত দেওয়ামাত্রই ভ্যানে যাত্রীবেশে থাকা ২জন ব্যক্তি মাদকের বস্তা রেখে পালানোর সময় ১জন ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। তবে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে থাকা বড় সাইজের প্লাস্টিকের বস্তার ভিতরে পেঁপের সাথে ভারতীয় ফেনসিডিল লুকানো আছে। সে এবং পলাতক ব্যক্তি পরস্পর পার্টনারশিপে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহী জেলার চারঘাট থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবারহ করে।
এ ব্যপারে গ্রেফতার মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com