সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীর চারঘাটে ৫শ গ্রাম হেরোইনসহ ১ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:

রাজশাহীর চারঘাটে অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইনসহ মোঃ শাহ আলম (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব -৫।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চারঘাট থানাধীন চামটা গ্রামেন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ শাহ আলম চারঘাট থানার চামটা গ্রামের মৃত মহর আলী সরকারের ছেলে।
শুক্রবার (২৯ জুলাই) সকালে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর চারঘাট থানাধীন চামটা গ্রামে মাদক কারবারি মোঃ শাহ আলমের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ করে ব্যবসা করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ীতে অভিযান চালায় র‌্যাব-৫, এর সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শাহ আলম হেরোইনসহ পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com