শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীর চারঘাট থানার নারীর কাছে ৭ লাখ টাকা ঘুস দাবি,ওসি প্রত্যাহার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রাজশাহী:
সাত লাখ টাকা দিলেই মুক্তভাবে মাদক ব্যবসা করতে দেবেন রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলম। শুধু তাই নয়- আরও দুই লাখ টাকা দিলে জেলা ডিবির দুই কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করাবেন তিনি।থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে- কারাগারে থাকা এক ‘মাদক ব্যবসায়ীর’ স্ত্রীর সঙ্গে মুখোমুখি আলাপের সময় এমন কথা বলেন ওসি মাহবুব।ওসির ঘনিষ্ঠ এসব আলাপের অডিও ক্লিপ শনিবার ফাঁস হলে রাতেই তাকে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড্ করা হয়।ঘটনা তদন্তে রোববার তিন সদস্যের কমিটি গঠন করেছেন রাজশাহী পুলিশ সুপার মো. সাইফুর রহমান। জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন ফাঁস হওয়া অডিও ক্লিপটি ওসি মাহবুবের।খোঁজ নিয়ে জানা গেছে, ওসি মাহবুব মাদক কারবারির স্ত্রীর সঙ্গে যেসব আলাপ করেন তা গোপন রেকর্ডিং যন্ত্রে রেকর্ড করা হয় বলে জেলা পুলিশ কর্মকর্তাদের ধারণা। মোট ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিওতে ওসির কথোপকথনে উঠে এসেছে পুলিশের ভেতরের চাঞ্চল্যকর অনেক অজানা কাহিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুবুল আলম বলেন, আমার কাছেও অডিওটা এসেছে। কিন্তু কীভাবে হয়েছে আমি জানি না। এর বেশি কিছু বলা সম্ভব নয়।রোববার দুপুরে ফোন দিলে তিনি জানান, তাকে লাইনে ক্লোজড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com