শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীর তানোরে অপারেটরের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) দেউল মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপের কথিত অপারেটরের দৌরাত্ম্যে কৃষকেরা অতিষ্ঠ হয়ে উঠেছে। গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার স্কীমভুক্ত কৃষকের পক্ষে সাইদুর রহমান বাদি হয়ে কথিত অপারেটর মাসুদ আলীর বিরুদ্ধে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, দেউল গ্রামের ইসমাইল সরদারের ছেলে মাসুদ আলী তানোর উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙিয়ে গভীর নলকূপের স্বঘোষিত অপারেটর হয়েছেন। এখন সে ড্রেন, লাইনম্যান, পাহারাদার ইত্যাদি অজুহাতে কৃষেকর কাছে থেকে জোরপূর্বক টাকা আদায় করছেন। এসব কারণে এলাকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৬২ দেউল মৌজায়, আরএস ৯৬৮ নম্বর দাগে অবস্থিত গভীর নলকূপের অপারেটর জনৈক ব্যক্তির কন্যা। কিন্তু পরিবর্তে স্বঘোষিত অপারেটর হয়েছে মাসুদ আলী। তিনি সেচ নিয়ে রীতিমতো জল জমিদারী শুরু করেছেন। এতে এলাকার সাধারণ কৃষক ফুঁসে উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে মাসুদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সমিতির মাধ্যমে ডিপ চালাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com