বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীর তানোরে পাউবোর জায়গা দখল করে বাড়ি নির্মাণ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর তানোরের শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পরিপক্ক দুটি তাল গাছ ও চারটি বাবলা গাছ নিধন, পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি বাঁধের জায়গা দখল ও বাঁধ হুমকিতে ফেলে আরসিসি পিলার দিয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী অভয় কুমার। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সরেজমিন তদন্ত করলেই এসব অভিযোগের সত্যতা মিলবে। এদিকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার গ্রামবাসি ডাকযোগে রাজশাহী জেলা প্রশাসক(ডিসি), রাজশাহীর নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউপির মেলান্দী গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউপি চেয়ারম্যানকে অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী এক কর্মকর্তা জানান, এরা স্থানীয় এমপি’র পুকুরে মাছ চাষ ও পুকুর দেখাশোনা করে, সেই সুবাদে এরা এমপির ঘনিষ্ঠ হওয়ায় স্থানীয় প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। স্থানীয় বাসিন্দা জনৈক শহীদুল, করিম ও নিখিল বলেন, সাঁকোর মুখে অভয় বাড়ি করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা বাড়ি অপসারণের দাবি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে অভয় কুমার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বাবলা গাছ কাটার কথা সঠিক নয় তারা দুটি ছোট তালগাছ কেটেছেন যেটা তারা রোপণ করে ছিলেন। তিনি বলেন, (পাউবো) এসও রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করে তার মৌখিক নির্দেশে তারা এখানে বাড়ি তৈরী করছেন। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এসও বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com