বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীর তানোরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই গ্রেফতারে মিষ্টি বিতরণ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর তানোরে নিজ বাড়িতে চুটিয়ে দেহব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই মোঃ আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে কাশেমকে আটক করা হয়। এদিকে কাশেমের আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে মিষ্টি বিতরণ করেছে। গ্রেফতার আবুল কাশেম রাজশাহী জেলার তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর গ্রামের হাজী ইমান আলীর ছেলে। তার বড় ভাই সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ও ছোট ভাই রাব্বি আল-আমিন ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গ্রামবাসী জানান, রাব্বি আল-আমিন ও বখাটে হাবিবুর রহমানের নেপথ্যে মদদে কাশেম দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে জম্পেশ দেহব্যবসা ও মাদকসেবনের আসর বসিয়ে আসছে। কিন্তু তাদের দাপটের কারণে কেউ প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারে না। কেউ প্রতিবাদ করলেই ধর্ষণ মামলার হুমকি দেয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারীদের নিয়ে এসে তার বাড়িতে রাখেন এবং মুঠোফোনে যোগাযোগ করে খদ্দেরদের বাড়িতে নিয়ে আসেন। সেখানে টাকার বিনিময়ে নারীসঙ্গ উপভোগ ও নিরাপদে মাদকসেবন করা যায়। তারা বলেন, কাশেমের পুরো পরিবার এই অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, রাব্বিল ও হাবিবুর অভিনব কৌশলে আবুল কাশেমের বাড়ি থেকে সুন্দরী নারীদের রাজশাহীর আবাসিক হোটেলে সরবরাহ করে। তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে এসব অপকর্ম করে আসছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাব্বি আল-আমিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই কাশেমকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com