বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ২ কলেজছাত্র নিখোঁজ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় গোসলে নামার পর তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম নদীতে তল্লাশী চালাচ্ছে। নিখোঁজ কলেজছাত্ররা হলেন- নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)। তারা দুইজন রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটে আমরা খবর পেয়েছি। এর পর দ্রæত গিয়ে নদীতে তল্লাশী শুরু করা হয়। বেলা ২টা পর্যন্ত তল্লাশী করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সাতার না জানান কারণে তারা পানিতে ডুবে যেতে পারে বলে ধারণা এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
গালিবের ফুফু তামিনা খাতুন বলেন, বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে গোসল করতে বের হয়েছে। ১২টার দিকে আমরা খবর পেয়েছি তারা পানিতে ডুবে গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com