মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত

রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পবায় ট্রাক চাপায় শাহজাহান আলী (৪৫) যুবদলকর্মী নিহত হয়েছে। একই সময় আরও শফিকুল ইসলাম (৪৬) নামে একজন যুবদলকর্মী আহত হয়েছে।
সোমবার দিনগত রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে শাহজাহান আলীর মৃত্যু হয়েছে। তবে আহত শফিকুল ইসলামকে রামেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত যুবদলকর্মী শাহজাহান আলী রাজশাহীর দুর্গাপুর থানার হাড়িয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী। আপর যুবদলকর্মী শফিকুল ইসলাম একই থানার আমগাছী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় শফিকুল ইসলাম ও শাজাহান আলী একই মোটরসাইকেলে চড়ে রাজশাহী নগরীর তেরোখাদিয়া জেলা যুবদলের মতবিনিময় সভায় যোগ দিতে আসেন। সভা শেষে সন্ধ্যার দিকে তারা একই মোটরসাইকেলের চড়ে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি নগরীর পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে শাহজাহান ও শফিকুল দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় শাজাহান আলীর মৃত্যু হয়। আহত শফিকুল ইসলামকে রামেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, জেলা যুবদলের মতবিনয় সভায় যোগ দিতে আমরা বেশকিছু নেতাকর্মী রাজশাহী নগরীতে এসেছিলাম। সভা শেষে ফেরার পথে শাহজাহান ও শফিকুল দুর্ঘটনার স্বীকার হন। এতে শাহজাহান আলী মারা যান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com