শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীর পুঠিয়ায় চোলাই মদের কারখানা বন্ধ করতে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় পৌরসভার আদিবাসী পাড়ায় বৃহৎ চোলাই মদের কারখানা গড়ে উঠেছে। এতে করে বহিরাগত ও এলাকার শীর্ষ মাদক কারবারিদের দাপটে কোণঠাসা স্থানীয়রা। গ্রামে লোকজন বলছেন বিষয়টি থানা পুলিশে একাধিবার অবহিত করা হলেও রহস্যজনক কারণে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। মদের কারখানা বন্ধ করতে গ্রামের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামের আদিবাসি পাড়ায় দীর্ঘদিন থেকে এই চোলাই মদের কারখানা চলছে। বারিক হোসেন নামের একজন গ্রামবাসি বলেন, আদিবাসি ও স্থানীয় কয়েকজন শীর্ষ মাদক ব্যবসায়ি মিলে প্রতিদিন এখানে শত শত লিটার চোলাই মত উৎপাদন করছে। পরে তারা প্রকাশ্য বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রি করছে। কারখানার পাশে একটি স্কুল অ্যান্ড কলেজ আছে। সেই সাথে অনেক পরিবার সেখানে বসবাস করেন। কিন্তু দিনদিন মাদক কারবারিদের নানা ধরণের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তিনি বলেন, এ বিষয়টি আমরা মাঝে মধ্যে থানা পুলিশে অভিযোগ করি। কিন্তু কি কারণে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর এ কারণে গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামের লোকজন। গণেশ সর্দার নামে একজন চোলাই মদ ব্যবসায়ি বলেন, আমরা কারো কোনো ক্ষতি করি না। আর এখানে ভার্টি এমনি এমনি চলে না। তা চালাতে রাজনৈতিক নেতা ও পুলিশের লোকজনদের পেছনে খরচা করতে হয়।
তবে থানার ওসি ফারুক হোসেন বলেন, আদিবাসী পাড়ায় চোলাই মদ উৎপাদন বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, চোলাই মদের কারখানা বন্ধ করতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারের দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com