শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

News Headline :
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের দায়ে ৩ জনকে অর্থদন্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খনন করার দায়ে তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জানুয়ারী) বিকাল ৩টা থেকে রাত সাড়ে নয়টা পযর্ন্ত শিলমাড়িয়া ইউনিয়নে মংগলপাড়া, কুশপাড়া, কাজুপাড়ার বিলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পুঠিয়া সহকারী কমিশনার (ভ‚মি) দেবাশীষ বসাক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিলমাড়িয়া ইউনিয়নের চারটি স্থানে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক সাহাদ ও সাইফুল কে ৫০ হাজার এবং হাসেম আলীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহŸান জানান।
এর আগে গত রোববার ২৯ জানুয়ারী স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের মহোৎসব এর সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। এরই জের ধরে অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com