বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীর পুঠিয়ায় ট্রান্সফরমার ও গরু চোর ধরিয়ে দিলেই দেয়া হবে ১০ হাজার টাকা পুরস্কার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এহেন পরিস্থিতিতে এসবের চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন। মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।
জানা গেছে, পুঠিয়ার বিভিন্ন এলাকায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বিভিন্ন এলাকায় ২০ টির মত গরু চুরি হয়েছে। ঈদের পর গত কয়েক দিনে ধনন্ঞ্জয় পাড়া, ফুলবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
ফুলবাড়ি এলাকার শান মোহাম্মদ কালু জানান, তাদের গভীর নলকূপের ট্রান্সফার চুরি হয়ে গেছে। এটা সংঘবদ্ধ চোরের কাজ। বানেশ্বর এলাকার আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের লোকজন জড়িত থাকতে পারে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এসব চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছি। পাশাপাশি প্রতিটি এলাকার মানুষকে সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com