বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীর পুঠিয়ায় দেড় লাখপিস নকল রাজস্ব স্ট্যাম্পসহ প্রতারক আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়া থেকে বিপুল পরিমাণ নকল রাজস্ব স্ট্যাম্পসহ প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার রাত ১০ টার দিকে পুঠিয়ার কৃষ্ণপুর এলাকা থেকে নকল রাজস্ব স্ট্যাম্প ও প্রতারণা চক্রের সদস্যকে আটক করে। আটক প্রতারকের নাম শহিদুল ইসলাম (৪০)। তিনি বাঘা উপজেলার বলিহার তেলীপাড়া এলাকার নুর মোহাম্মাদের ছেলে।
মঙ্গলবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, এ প্রতারক চক্রের মূলহোতা রংপুর হতে রাজশাহীগামী সামির চয়েস চেয়ার কোচ পরিবহনে যাত্রীবেশে বিভিন্ন নকল রাজস্ব স্ট্যাম্প বিক্রির জন্য যাচ্ছে। বিষয়টি জানা পর র‌্যাব রাজশাহীর পুঠিয়া থানার কৃষ্ণপুর এক ডায়াগনস্টিক সেন্টার এন্ড প্যাথলজির সামনে চেকপোষ্ট পরিচালনা করে।চেকপোষ্ট চলাকালীন সময় নাটোর থেকে সামির চয়েস নামের চেয়ার কোচটি (যাহার রেজিঃ নং-নাটোর-ব-১১-০০৩৫) সিগন্যাল দিয়ে থামানো হয়। এসময় যাত্রীবেশে বসে থাকা টিকিট বিহীন যাত্রী শহিদুল ইসলাম কোচের জানালা খুলে কৌশলে পালানোর সময় র‌্যাব তাকে আটক করে র‌্যাব। পরে তার দেয়া তথ্যমতে বাস থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পিস নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে, তিনি দীর্ঘদিন ধরে নকল রাজস্ব স্ট্যাম্প ও পূর্বে ব্যবহৃত রাজস্ব স্ট্যাম্পসমূহ বিক্রি করে আসছে। পরে তাকে পুঠিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com