বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

রাজশাহীর পুঠিয়ায় নারী মাদক কারবারী-সহ গ্রেফতার-২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় হেরোইন-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার ভোর পৌনে ৭টায় পুঠিয়া থানাধীন দিঘলকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আশরাফুল ইসলাম (২৫), সে নাটোর জেলাধীন নাটোর সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মো: নুরু মন্ডলের ছেলে ও মোছাঃ মর্জিনা বেগম (৪৫), সে পুঠিয়া থানার দিঘলকান্দি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইয়াদ উল্লাহর মেয়ে।
সোমবার (২০ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম। তিনি জানান, রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় শিশুতলা গ্রামে জনৈক রাজিবের কলা বাগানের পাশে তিনজন মাদক কারবারী হেরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মোঃ আঃ রহিম ও সঙ্গীয় ফোর্স। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২৫ হেরোইস-সহ আশরাফুল ইসলাম এবং ৫গ্রাম হেরোইন-সহ মোছাঃ মর্জিনা বেগমকে গ্রেফতার করা হয়। তবে তাদের অপর এক সহযোগী মাদক কারবারী মোঃ আব্দুল হামিদ পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com