সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীর পুঠিয়ায় পুকুর খনন করায় ২টি ভেকু জব্দ, জরিমানা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে দুইটি ভেকু মেশিন জব্দ ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দু’টি এক্সক্যাভেটর মেশিন (ভেকু) জব্দ করে শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুলের জিম্মায় প্রদান করা হয়। বুধবার (২ আগষ্ট) বিকালে পুঠিয়া থানা পুলিশের একটি টিম সঙ্গে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা কালে শিলমাড়িয়া ইউনিয়নে আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে একজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি নাই। এক ব্যাক্তি ভেকু চালিয়ে ফসলি জমিতে পুকুর খনন করছিল। তাই তাকে আইনের আওতায় এনে ব্যবহৃত দুইটি ভেকু জব্দ ও জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com