বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুর আটক এক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
অবরোধের সমর্থনে রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুর করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে গেছে অবরোধকারীরা।
অবরোধকারীদের মধ্যে স্থানীয়রা সজল নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে।
ঘটনার পর ওই এলাকাসহ রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করে। এসময় তারা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে ভাংচুর চালায়। পরে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। এরমধ্যে সজল নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। অবরোধকারীরা একটা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাক ভাংচুর করেছে। ভাংচুর করা বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ভাংচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বাসে থাকা ছোট শিশুরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন- পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com