রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা পাবনার রূপপুর প্রকল্পে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম  বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু

রাজশাহীর বাগমারায় নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রাজশাহী:
রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ও নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার বিকেলে বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মাদারিগঞ্জ বাজারে বিকেলে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক তার সমর্থকদের নিয়ে প্রচারণা চালান। এসময় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী- সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সামনে ‘নৌকা নৌকা’ বলে ¯েøাগান দিতে থাকেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের দাবি, সংঘর্ষে তিনিসহ তার ১০ কর্মী আহত হয়েছেন। নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রচারণা চালানোর সময় আমার সমর্থকদের ওপর হামলা চালান। এতে আমার বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন।’ এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, উভয়পক্ষের মারামারি হয়েছে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন অভিযান চলছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com