শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীর বাঘায় ওয়ান শুটারগান ও বিদেশী পিস্তল-সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় ওয়ান শুটারগান ও বিদেশী পিস্তল-সহ মোঃ স্বপন (৩৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাজশাহীর বাঘা থানাধীন মনিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতার মোঃ স্বপন (৩৬), সে রাজশাহীর তানোর থানার সাদিপুর (মুন্ডুমালা বাজার সংলগ্ন), এলাকার মৃত শাহাজাহান আলীর ছেলে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর বাঘা থানাধীন মনিগ্রাম বাজার হয়ে যাত্রীবেশে সিএনজি যোগে ১জন ব্যক্তি অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে বাঘা থানা এলাকার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন মনিগ্রাম বাজারের সামনে পাঁকা রাস্তার উপর র‌্যাবের একটি দল চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট চলাকালীন সময় বর্নিত ১টি সিএনজিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে যাত্রীবেশে থাকা ১জন ব্যাক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এ সময় তার দেহ তল্লাশী করে কোমরের সাথে স্বচ্ছ কসটেপ দ্বারা পেচিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যপারে গ্রেফতার স্বপনের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com