সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীর বানেশ্বরে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-৩

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
রাজশাহীর বানেশ্বরে একটি কাভার্ডভ্যান থেকে ৩৬ কেজি গাজাঁ-সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রোববার (৮ অক্টোবর) ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে অভিযান চালিয়ে গাঁজা-সহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, কুড়িগ্রাম জেলার নাগেশ্বররী থানার আমজাদ হোসেন, একই জেলার আনিছুর রহমান ও ইসমাইল হোসেন।রবিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুল রহমান। এ সময় তিনি জানান, রবিবার ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যানে সাজিয়ে রাখা বিভিন্ন প্লাস্টিকের মালামালের সাথে গাঁজা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩৬কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুল রহমান জানান, অভিযুক্তরা প্লাস্টিক পণ্যের আড়ালে পাচার করছিল গাঁজার বড় চালান। কুড়িগ্রাম ও কুমিল্লা জেলা দিয়ে রাজশাহীর হয়ে সীমান্ত দিয়ে গাঁজা আসছে। তারা এখন মূল সড়ক পরিবর্তন করে ছোট ছোট রাস্তা দিয়ে মাদক নিয়ে আসছে। মাদক কারবারিরা কৌশল পরিবর্তন করে এখন মাদকের রুট পরিবর্তন করছে।তিনি বলেন এই রুটে গত চার মাসে মোট এক হাজার ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীঘদিন ধরে মাদক সরবরাহের করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিদের নামে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com