বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহীর মতিহারে আওয়ামী সন্ত্রাসী রবি গ্রেফতার

রাজশাহীর মতিহারে আওয়ামী সন্ত্রাসী রবি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি আওয়ামী সন্ত্রাসী রবিকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মহানগরীর মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই তাজউদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার আসামি রবি, সে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ৫ আগস্ট বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে রবি-সহ আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলাম-সহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি। এছাড়াও রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে।
মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com