শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

রাজশাহীর মহানগরীতে ফেনসিডিল ও বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার ৫

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মহানগরীতে পৃথক দুই অভিযানে ফেনসিডিল ও বিপুল পরিমান গাঁজা-সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ৩টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম (বারো রাস্তার মোড়) এলাকায় অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ কমেলা অরফে কণা (৬০), সে চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম উত্তরপাড়া (বারো রাস্তার মোড়), এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী, মোঃ নাসির (৩৪), সে একই থানার মুশরইল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও আব্দুল্লাহ আল মামুন (২৩), সে নরসিংদী জেলার মাধবদী থানার বেলাবো এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
অপর এক অভিযানে, সোমবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় মহানগরীর কাটাখালি থানাধীন টাংগন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত হলো: মোঃ রজন আলী (২২), সে কাটাখালি থানাধীন টাংগন মধ্যপাড়া এলাকার মোঃ হারান শেখের ছেলে ও মোঃ দেলোয়ার হোসেন (২৩), সে চারঘাট থানার ইউসুফপুর টাওয়ার এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা ও কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। মঙ্গলাবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com