শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

রাজশাহী অঞ্চলের সেরা করদাতা সম্মাননা পেলেন ৪২ জন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে চারটি ক্যাটাগরিতে ৪২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় মঙ্গলবার সকালে মহানগরীর মনি বাজারে সেরা করদাতাদের এ সম্মাননা দেওয়া হয়। কর অঞ্চল- রাজশাহী কর কমিশনার মো. শাহ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে সিটি করপোরেশন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার চারটি ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চল- রাজশাহী কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার জাকির হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য দেন কর অঞ্চল-রাজশাহী পরিদর্শী রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল রাজশাহী-নওগাঁ সার্কেল-৪ এর সহকারী কর কমিশনার মো. ইসমাইল মোর্শেদ। এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত করদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা মো. আব্দুল আওয়াল, মেসার্স মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোকলেছুর রহমান মুকুল। সুজিত কুমার সরকার সর্বোচ্চ করদাতাদের মধ্য থেকে অনুভ‚তি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো আয়কর। রাষ্ট্রের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য নিরসনে আয়করের ভ‚মিকা অনস্বীকার্য। যে-সব করদাতা সঠিকভাবে এবং দীর্ঘ মেয়াদে আয়কর দিয়ে আসছেন তাদের সম্মানিত করা রাজস্ব বোর্ডের অত্যন্ত সময়োপযোগী ও সুদূর প্রসারী চিন্তা ধারারই বহিঃপ্রকাশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com